শিরোনাম
হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪ পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ রিজওয়ান-সাইম-মাসুদ পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রতাশা পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনার নামে ‘চিঠি’, যা লেখা আছে সেন্টমার্টিনে আটকা পড়া সাড়ে ৩০০ পর্যটক টেকনাফ ফিরলেন ট্রলারে ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন ‘লাস্ট স্টেজে’! ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, ২৪ ঘণ্টায় রেকর্ড ২২ মিলিমিটার
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা
হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালীতে শনিবার দুটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে যাওয়ার পথে একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সময়ে আরেকটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষেও আঘাত হানা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক–পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। দেশটির অনুমতি ছাড়া যেসব জাহাজ এই জলপথ অতিক্রমের চেষ্টা করছে, সেগুলোর ওপর নিয়মিত হামলা চালানো হচ্ছে।

অন্যদিকে, এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির নৌবাহিনী পাহারা দিচ্ছে।