শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ৮

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে (১৪) অপহরণের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাসসহ অপহরণে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: প্রধান আসামি সুমন (৪০), তার সহযোগী হাছান (২০), আলা উদ্দিন ইমন (২৫), মিজানুর রহমান মিজান (২৮), আব্দুর রহিম (২০), সাবের হোসেন সাব্বির (২১), গাড়ি চালক সাগর (২৮) ও চালকের সহযোগী ইয়াছিন আরাফাত সাকিব (২৩)।

অভিযোগ সূত্রে জানা গেছে, নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্যক্ত করতেন অভিযুক্ত সুমন। সোমবার (১০ এপ্রিল) ইফতারের সময় সুমন তার ৪/৫জন সহযোগী নিয়ে ওই ছাত্রীর যাদবপুর গ্রামের বাড়িতে প্রবেশ করে। এসময় তারা ওই ছাত্রীর মা ও ভাবীকে মারধর করে টেনে হিঁচড়ে জোরপূর্বক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। অপরহণকারীরা যাওয়ার সময় ঘর থেকে মোবাইল, স্বর্ণ ও নগদ টাকা লুট কর নিয়ে যায়।
পরবর্তীতে রাতে বিষয়টি অপহৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কবিরহাট থানায় অবগত করা হয় এবং অপহৃতের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত ছাত্রীর মায়ের অভিযোগে ভিত্তিতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রী ও মূল আসামিসহ তার ৭ সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

 

এমি/দীপ্ত