
বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে: পাটওয়ারী

বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
‘দীপ্ত নিউজ‘ পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলো ধরা হলো—
‘বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে।
আর এখন বিপদে পড়ে চিৎকার করছে– “মুঝে বাঁচাও, বাঁচাও! অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়– এটাই প্রকৃতির বিচার!’








