দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ফের উত্তপ্ত গাজীপুর, উপ-পুলিশ কমিশনারের গাড়িতে আগুন

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
ফের উত্তপ্ত গাজীপুর, উপ-পুলিশ কমিশনারের গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

 

বেতন বৃদ্ধির দাবিতে আবারও অশান্ত হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল। কয়েক সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনে আজও উত্তাল গাজীপুর জেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাদা রঙের জিপ গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদ। মোবাইল ফোনে তিনি জানান, শ্রমিকদের আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশেরই। 

আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানান, গাড়িতে আগুন লাগার খবরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।

শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি দেখতে সকালে গাড়িটি নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ–দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। এসময় পরিস্থিতি দেখতে গাড়িটি নিয়ে তিনি ঘটনাস্থলে যান। এসময় তিনি গাড়ি থেকে নামেন। মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন।

তিনি বলেন, শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হঠাৎ পাবলিক গাড়িটির আশপাশে মিশে যাওয়ায় গাড়িটি আর মুভ করাতে পারেননি।