
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালী এলাকার সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
এর আগে, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ইয়াসিন গণমাধ্যম‘কে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে একটি বাঁশের খুঁটিতে বাঁধা তারে সামান্য আগুন লাগে। এরপর চারদিকে হইচই শুরু হয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। টিনশেড ও আধাপাকা বাড়িতেও আগুন দাউদাউ করে জ্বলে ওঠে।








