শিরোনাম
নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
জাতীয়

নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

‘নারী উদ্যোক্তা ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের বার্ষিক ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত করা হয়েছে‘— বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিনিয়োগ উৎসাহিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী উদ্যোক্তা, কৃষক, স্টার্টআপ ও গ্রামীণ ব্যবসার জন্য সরকার বিভিন্ন কর অব্যাহতি, ছাড় ও প্রণোদনা চালু করেছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে মৌলভীবাজার–১ আসনের সরকারি দলের সদস্য নাসির উদ্দিন আহমেদের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, এসএমই উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয় করমুক্ত রাখা হয়েছে। এ ছাড়া স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিভিত্তিক ব্যবসার জন্য টার্নওভারভিত্তিক করের ওপর টানা ৯ বছর সম্পূর্ণ কর অব্যাহতি দেওয়া হয়েছে। ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরি কার্যক্রমও সম্পূর্ণ করমুক্ত সুবিধার আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, ব্যক্তি ও কোম্পানি করদাতারা এখন বছরের যেকোনো সময় নিজেদের সুবিধামতো আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। বছরের শুরুতে রিটার্ন জমা দিলে প্রণোদনা দেওয়া হবে। তবে অনেক দেরিতে রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর দিতে হবে।

তিনি আরও বলেন, ব্যাক–টু–ব্যাক এলসির পাশাপাশি স্থানীয় ঋণপত্রের (এলসি) মাধ্যমে রপ্তানিমুখী শিল্পে সরবরাহকেও পরোক্ষ রপ্তানি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে বিভিন্ন খাতে অগ্রিম কর ও উৎসে করের হার কমানো হয়েছে। স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে দশমিক পাঁচ শতাংশ, মোবাইল নেটওয়ার্ক সেবায় ১২ শতাংশ থেকে ১০ শতাংশ এবং প্যাকেজিং সামগ্রী সরবরাহে পাঁচ শতাংশ থেকে তিন শতাংশ করা হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর পাঁচ শতাংশ থেকে চার শতাংশ এবং রপ্তানি নগদ প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে পাঁচ শতাংশে নামানো হয়েছে।

আয়কর নিরীক্ষায় স্বচ্ছতা বাড়াতে আগের ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও ঝুঁকিভিত্তিক নির্বাচনব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ।