শিরোনাম
ভোলায় আরও এক গ্যাসকূপ, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ভোলায় আরও এক গ্যাসকূপ, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
ভোলায় আরও এক গ্যাসকূপ, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট
কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। ছবি: দীপ্ত সংবাদ

ভোলায় গ্যাস অনুসন্ধানে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জেলার পশ্চিম ইলিশায় খনন করা ভোলা নর্থ–৩ কূপে গ্যাসের উপস্থিতি ও উত্তোলন সক্ষমতা যাচাই শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

প্রাথমিক ধারণা অনুযায়ী, কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ পরীক্ষা শুরু হয়।

সংস্লিষ্ট সূত্রে জানা যায়, ৩ হাজার ৫২৬ মিটার গভীরতার কূপটিতে গ্যাসের উপস্থিতি ও উৎপাদন সক্ষমতা যাচাই করা হচ্ছে। এ জন্য গত শনিবার কূপের নির্ধারিত অংশে ছিদ্র তৈরির কাজ সম্পন্ন করা হয়। পরে গ্যাস পরীক্ষার পাইপ ও সংযোগ লাইনের চাপ পরীক্ষা করে সন্তোষজনক ফল পাওয়া যায়। এরপরই শুরু হয় মূল পরীক্ষা।

বাপেক্সের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে কূপটিতে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দৈনিক কতটুকু গ্যাস উত্তোলন করা সম্ভব হবে এবং মাটির নিচে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তা এখনই নিশ্চিত নয়। পরীক্ষা শেষ হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

এদিকে নতুন কূপে গ্যাস পাওয়ার সম্ভাবনার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, এই কূপে পর্যাপ্ত গ্যাসের সন্ধান মিললে ভোলার অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি জেলার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে শিল্পকারখানা স্থাপন ও স্থানীয় উন্নয়নের পথ আরও প্রসারিত হবে বলে আশা করছেন তারা।

গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ–৩ কূপের খননকাজ শুরু হয়। এ কূপ যুক্ত হওয়ায় ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে। এখন নতুন এই কূপের পরীক্ষার ফলাফলের অপেক্ষা।

মলয় দে/এজে/দীপ্ত সংবাদ