শিরোনাম
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি
ছবি: সংগৃহীত

পোশাক খাতে চলমান অস্থিরতার জন্য ১৪৭টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএ প্রধান কার্যালয়ে জরুরি বৈঠকে শেষে তিনি এ তথ্য জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আগামীকাল থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে ১৩(১) ধারায় বন্ধ রাখতে পারবে।

মাহমুদ হাসান খান জানান, আগামী সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে বিশৃঙ্খলা চলতে থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, সিংহভাগ শ্রমিক কাজে যোগ দিতে আন্তরিক এবং তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে চান। তবে কিছু বিপথগামী শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানি ও প্ররোচনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।

তিনি আরও বলেন, বিজিএমইএ ও বিকেএমইএ‘র শনিবারের জরুরি সভায় দেড় হাজারের বেশি কারখানা মালিক অংশ নিয়ে জানিয়েছেন, কারখানায় ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ চলতে থাকলে একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়।

উল্লেখ্য, শ্রম আইনের ১৩/১ ধারায় কারখানা বন্ধ হওয়ার মানে হচ্ছে, ‘কাজ নেই তো মজুরি নেই’। এই ধারায় যতদিন কারখানা বন্ধ থাকবে ততদিনের মজুরি পাবেন না শ্রমিকরা।

প্রসঙ্গত, মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের আলোচনা শুরুর পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি শান্ত হয়নি।