দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু এখন সর্বত্র আলোচনার বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডিত আসামির নতুন করে পাসপোর্ট পাওয়ার আইনগত সুযোগ নেই।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে, দেশ ছেড়ে ভারতে অবস্থান নেন সেসময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে সেখানেই রয়েছেন। ডিসেম্বরে তিনি দেশে আসার ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে তিনি আবেদন করেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে।

চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাই তিনি নতুন করে পাসপোর্ট পেতে পারেন না, এমনটাই বলছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

একইরকম মত দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রচুর অর্থ খরচ করে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তথ্য উপদেষ্টা।

মাহিদুর রাহমান/এফ/দীপ্ত নিউজ