শিরোনাম
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী জুমা পরীক্ষায় ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! ইসরায়েলে ক্ষমতার পালাবদল, গদি হারাচ্ছেন নেতানিয়াহু প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলো সমর্থকরা আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকুন: রাষ্ট্রপতি সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
কংগ্রেস চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

১৯৯২ সালের ডিসেম্বর মাসে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য টেলিভিশনে দেখে কেঁদে ফেলেছিলেন বলে স্মৃতিচারণ করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

শনিবার (৭ নভেম্বর) সম্প্রতি প্রকাশিত হতে যাওয়া নিজের ‘আত্মজীবনী‘ উপলক্ষ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’–এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ স্মৃতিকথা তুলে ধরেন।

সাক্ষাৎকারে সোনিয়া গান্ধী বলেন, টেলিভিশনের পর্দায় বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য দেখার সময় আমি নিজেকে ধরে রাখতে পারিনি, কেঁদে ফেলেছিলাম। তখনই আমি বুঝতে পেরেছিলাম, ভারতের সামনে তার সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা রক্ষার এক কঠিন ও দীর্ঘ লড়াই অপেক্ষা করছে।

তিনি উল্লেখ করেন, ওই সময় উত্তর প্রদেশে রামজন্মভূমি আন্দোলনের নামে যে সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো হচ্ছিল, তার পেছনে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির প্রত্যক্ষ ভূমিকা ছিল।

সোনিয়া গান্ধী বলেন, সেই ধ্বংসযজ্ঞ দেখার পর আমি উপলব্ধি করি—মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু ও তাদের সহকর্মীরা মিলে যে ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা এক চরম পরীক্ষার মুখে পতিত হতে যাচ্ছে।

একই সঙ্গে ভারতে উগ্র হিন্দুত্ববাদের যে রাজনৈতিক উত্থান ঘটেছে, তার পেছনে অতীতে কংগ্রেসের ব্যর্থতা ও উদাসীনতা ছিল বলে অকপটে স্বীকার করেন এই প্রবীণ রাজনীতিক।

এদিকে, বাবরি মসজিদ ধ্বংস নিয়ে সোনিয়া গান্ধীর এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি।

দলটির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি কংগ্রেসকে ‘হিন্দু বিরোধী’ আখ্যা দিয়ে কটাক্ষ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বিজেপি‘র জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি লিখেন, সোনিয়া গান্ধী বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলেন, সোনিয়া গান্ধী বাটলা হাউসের ঘটনার জন্যও চোখের পানি ফেলেন। এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো কংগ্রেস আসলে বাবরপন্থী এবং ভগবান রামবিরোধী। এই দ্বিচারিতার কারণে সোনিয়া গান্ধীর ভোটব্যাংক ক্রমশ কমতেই থাকবে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান