শিরোনাম
পরীক্ষায় ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! ইসরায়েলে ক্ষমতার পালাবদল, গদি হারাচ্ছেন নেতানিয়াহু প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলো সমর্থকরা আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকুন: রাষ্ট্রপতি সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পরীক্ষায় ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা!

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
পরীক্ষায় ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা!
ছবি: সংগৃহীত

উপমহাদেশে পরীক্ষায় ভালো ফলাফল করলে সন্তানকে ভালো কোনো পুরস্কার দেয়ার চল বহুদিনের। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার ছেলের পরীক্ষার ফলাফলে খুশি হয়ে ব্যতিক্রমী উপহার দিয়েছেন ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা।

ছেলে নবম শ্রেণির ষান্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর অর্জন করায় পুরস্কার হিসেবে কিনে দিয়েছেন ২ কোটি ৩০ লাখ রুপি (প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা) মূল্যের একটি বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়ি।

ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা‘র ছেলে মোহাম্মদ তালহা বর্ধমান জেলার রেনেসাঁ উপনগরীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্র। সিবিএসই বোর্ডের স্কুল, পড়াশোনায় বরাবরই ভালো তালহা। সম্প্রতি ষান্মাসিক পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, সে পেয়েছে ৯৭ শতাংশ নম্বর।

ছেলের এই সাফল্যে খুশি হয়ে তার বহু দিনের স্বপ্ন পূরণ করার সিদ্ধান্ত নেন সামসুদ্দিন।

সামসুদ্দিন মিদ্যা পেশায় একজন চাল ব্যবসায়ী। গলসিতে তার ৪টি রাইস মিল আছে। পাশাপাশি তিনি চীন ও ভিয়েতনামে চাল রপ্তানি করেন। বিলাসবহুল গাড়ির প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। তার ব্যক্তিগত গ্যারেজে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্র থর ও হুন্ডাই আলকাজারের মতো দামি গাড়ি রয়েছে।

ছেলের ভালো রেজাল্টের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সোজা মুম্বাই পাড়ি দেন সামসুদ্দিন। আন্ধেরির নামি শোরুম থেকে বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়িটি কিনে স্পেশাল কন্টেনার বা ট্রাকে চাপিয়ে নিয়ে আসেন পূর্ব বর্ধমান।

কচি কলাপাতার মতো গাড়ির রঙ। একেবারে ঝাঁ চকচকে। গত শুক্রবার স্পেশাল কন্টেনারে সেই গাড়ি এসে পৌঁছেছে গলসি। তবে শুধু গাড়ি নয়। নম্বর প্লেটের জন্যও পানির মতো টাকা খরচ করেছেন সামসুদ্দিন।

তার একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ‘৫৫৫’। বলিউডের বাদশা শাহরুখ খানের মতো। তিনি অভিনেতা নন ঠিকই, তবে টাকার দৌঁড়ে খুব একটা পিছিয়েও নেই।

শামসুদ্দিন বলেন, ‘ছেলে অনেক আগেই আমাকে বলেছিল, আব্বা একটা বিএমডব্লিউ চাই। তাই কিনে দিলাম। ছেলে সবে ১৫ বছরে পড়েছে। লাইসেন্স নেই। তাই গাড়ি চালানোর প্রশ্নও ওঠে না।’

কোটি টাকার গাড়ি উপহার পেলেও তালহা এখনই গাড়ি চালানোর পক্ষে নয়, কারণ সে এখনও নাবালক এবং তার ড্রাইভিং লাইসেন্স নেই।

তালহা জানিয়েছে, আপাতত পড়াশোনাতেই মন দেবে এবং সপ্তাহে মাত্র একদিন বাবার পাশে বসে গাড়ি রাইড উপভোগ করবে।