শিরোনাম
দীপ্ত নিউজ
বিনোদন

আদালত চত্বরে ক্ষুব্ধ পরীমনি

‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’

আল আমিন
আল আমিন
প্রকাশ:
‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’
অভিনেত্রী পরীমনি

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে আদালতে গিয়ে সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি।

পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছেন—এমন অভিযোগ তুলে অন্য সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় ওই সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালাগাল ও দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে এ ঘটনা ঘটে।

সাংবাদিকদের পরীমনি বলেন, তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। তোমাদের ক্যামেরায় ফুটেজ আছে না? তোমরা ফুটেজ দেখে ওই ছেলেটাকে খুঁজে বের করবা। এ সময় তিনি ওই সাংবাদিককে গালি দেন।

এরপর পরীমনি বলেন, ‘সাংবাদিকরাও মেয়েদের গায়ে হাত দেয়, কত বড় সাহস।’

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে যান পরীমনি। সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী।