দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন.

সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাট

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাট
মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল বিল্ডিং।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই রিপাবলিকানদের কাছ থেকে নিজেদের দখলে নিয়েছে ডেমোক্রেটিক পার্টি।

মধ্যবর্তী নির্বাচনে উচ্চকক্ষ সিনেটের পর এবার প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণ পেল বিরোধী ডেমোক্রেটিক পার্টি।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে মোট আসন রয়েছে ৪৩৫টি। এই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কোনো দলকে কমপক্ষে ২১৮টি আসনে জয়ী হতে হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ২২০ আসনে জয় পেয়েছে। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি পেয়েছে ১২৬ আসন।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে মাত্র ৫টি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছিল রিপাবলিকান পার্টি।