দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নির্বাচনের ফল মেনে নিতে ‘প্রস্তুত’: ট্রাম্প

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
নির্বাচনের ফল মেনে নিতে ‘প্রস্তুত’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আশা করি, আমরা কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে পারব।’

উল্লেখ্য, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন হয়েছে।

মার্কিন সংবামধ্যমগুলোর সবশেষ তথ্যানুযায়ী, সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজীন ৫১টি আসন জয় নিশ্চিত করেছে ডেমোক্র্যাট। এখনো দুইটি আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে রিপাবলিকান পার্টি ৩৯টি আসনে জয় নিশ্চিত করেছে। আর ৬টি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

 

সূত্র: বিবিসি, আল জাজিরা