
‘যদি দেখার ইচ্ছা হয়’ ক্যাম্পেইন বিজয়ী ব্যক্তিদের পুরস্কার বিতরণ

‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষ্যে দীপ্ত টিভি‘র ফেসবুক পেইজে আয়োজিত ক্যাম্পেইন ‘যদি দেখার ইচ্ছা হয়’–এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হয়।
এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ফেসবুকে লাইক, কমেন্ট ও শেয়ারের ভিত্তিতে বিজয়ী ব্যাক্তি নির্বাচন করা হয়।
বিজয়ী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন দীপ্ত টিভি‘র এক্সিকিউটিভ (ডিজিটাল মার্কেটিং) মোজাহিদুল ইসলাম পলাশ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কামরুল হাসান, রাকিব হাসান।
আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। ভবিষ্যতেও দর্শকদের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।








