শিরোনাম
মাদারীপুরে কানের দুল ছিনতাইয়ের সময় হামলায় নারীর মৃত্যু বকুলপুরে নতুন চমক, লু ভাই চরিত্রে আসছেন সালাহউদ্দিন লাভলু পুত্র সন্তানের মা হলেন সামান্থা আগামী ৫ ডিসেম্বর বগুড়া যাবেন প্রধানমন্ত্রী বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে: পাটওয়ারী বাংলাদেশ থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘আকভান’, জানাল আবহাওয়া অধিদপ্তর শীতের আমেজ ছড়িয়ে পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান ৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু
দীপ্ত নিউজ
জীবনযাপন

ঘরেই তৈরি করুন ভিটামিন-সি সমৃদ্ধ সুথিং জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঘরেই তৈরি করুন ভিটামিন-সি সমৃদ্ধ সুথিং জেল
সুথিং জেল

আমরা সবাই সুন্দর থাকতে ও সুন্দর দেখাতে পছন্দ করি। টান টান ও উজ্বল চেহারা যে কারো নজর কাড়তে বাধ্য। চলছে গ্রীষ্মকাল পচন্ড তাপ প্রবাহ তাই ঘরে এসেই মনে হয় চেহারাতে ট্যান পড়ে গেছে উজ্বলতা যেন হারিয়ে গেছে। কিন্তু কয়েকটি উপকরণ আপনার চেহারাকে করতে পারে উজ্বল দাঘহীন ও টানটান।

ভিটামিন-সি এর উপকারিতা আমরা সবাই জানি। এটি ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে। এ ছাড়া, ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। ভিটামিন সি ময়েশ্চারাইজার হিসেবে বেশ কার্যকর উপাদান। এটি ত্বকের দাগ দূর করে। আমরা অনেকেই কমলালেবু খাওয়ার পর অনেকেই এর খোসা ফেলে দেই। কিন্তু এই খোসাগুলো ত্বকের জন্য বেশ উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফলিক এসিড থাকে। যা ত্বকের কালো দাগ দূর করে।

ভিটামিন সি সমৃদ্ধ সুথিং জেল তৈরি করতে যা যা লাগবে:

১টি মালটা, ৩ চা চামচ তিশি, আরমন্ড তেল

প্রস্তুত প্রণালী:- প্রথমে মালটার ছোলাটা গ্রেট করে নিতে হবে। তারপর ৩ চা চামচ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ৩ চা চামচ তিশি ২ কাপ পানি দিয়ে ফোটাতে হবে ঘন হয়ে যাওয়া পর্যন্ত। তারপর ভিজিয়ে রাখা মালটার ছোলা তিশির জেলের সঙ্গে মিক্সড করে ছেঁকে নিয়ে কয়েক ড্রপ আরমন্ড তেল মেশালেই তৈরি হয়ে গেল ভিটামিন-সি সমৃদ্ধ সুথিং জেল।

যূথী/দীপ্ত সংবাদ