দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদ উপহার বিতরণ
ঈদ উপহার বিতরণ

টাঙ্গাইলের দেলদুয়ারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকালে দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্থানে মানুষের মধ্যে এ ঈদ উপহার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম মঈন সিদ্দিকী, দেউলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, এলাসিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন, জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক সাজিদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মির্জা মজিবর, সহ–সভাপতি আবু সাঈদ দেওয়ান, আবুল কালাম, শহিদুল ইসলাম মজনু, এলাসিন, আটিয়া, পাথরাইল ও দেউলী ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রী, ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় খুরশিদ আলম বাবুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আপনাদের এই উপহার বিতরণ করছি। জনগণের সেবায় সবসময় পাশে আছি, পাশে থাকবো।

এ সময় দেলদুয়ারের চারটি ইউনিয়নের ১ হাজার ২০০ জন মানুষের মধ্যে ঈদ উপহার কাপড় বিতরণ করা হয়।

আফ/দীপ্ত সংবাদ