কনফিডেন্স সিমেন্টের ‘রোডমাস্টার’ ক্যাম্পেইনে বরিশালে মোটরসাইকেল পেলেন রিটেইলার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং তাদের ব্যাবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী কনফিডেন্স সিমেন্টের উদ্যোগে চলছে ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’ ক্যাম্পেইন। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় রোডমাস্টার ক্যাম্পেইনের একটি বিশেষ অনুষ্ঠান।

বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলের কনফিডেন্স সিমেন্টের ডিস্ট্রিবিউটরদের আওতাধীন রিটেইলারদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে মেগা র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে একজন রিটেইলার বিজয়ী নির্বাচিত হন। বিজয়ী রিটেইলারকে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল প্রদান করা হয়।

ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী, কনফিডেন্স সিমেন্টের বিভিন্ন ডিস্ট্রিবিউটরের আওতাধীন রিটেইলাররা সিমেন্ট ক্রয়ের বিপরীতে কুপন সংগ্রহ করেন। পরবর্তী সময়ে এসব কুপন থেকে মেগার‌্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইমেরিটাস ইঞ্জিনিয়ার রেজাউল করিম বলেন, কনফিডেন্স সিমেন্টের সঙ্গে রিটেইলারদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ব্যাবসায়িক অগ্রযাত্রায় পাশে থাকা এবং পারস্পরিক আস্থা আরো শক্তিশালী করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More