ফ্রাঙ্কফুর্ট বইমেলায় লেখক হীরকের ‘গন্ধম’ ও ‘একটা রোদের গল্প’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা ২০২৬–এ জায়গা করে নিয়েছে লেখক আহমেদ খান হীরকের দুটি গল্পের বই—‘গন্ধম’ ও ‘একটা রোদের গল্প’। পাঞ্জেরী পাবলিকেশন্সের উদ্যোগে আন্তর্জাতিক এই বইমেলায় বই দুটি পাঠকদের জন্য পাওয়া যাচ্ছে।

গল্পের বই হলেও প্রকৃতিতে ভিন্ন ‘গন্ধম’ ও ‘একটা রোদের গল্প’। ‘গন্ধম’–এ লেখক সমকালীন কামবাসিত সম্পর্কের কাঠামো তুলে ধরার চেষ্টা করেছেন। অন্যদিকে ‘একটা রোদের গল্প’ একটি ফ্ল্যাশফিকশন সংকলন। খুব ছোট ছোট গল্পের মধ্য দিয়ে মানুষের অনাবিষ্কৃত অনুভূতির মুখোমুখি করার অভিপ্রায়ে বইটি লেখা হয়েছে।

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বই দুটি পৌঁছানোয় পাঞ্জেরী পাবলিকেশন্সের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লেখক আহমেদ খান হীরক। তবে বইগুলো জার্মানিতে দেরিতে পৌঁছায় আক্ষেপ প্রকাশ করেন তিনি।

এদিকে রসিকতার ছলে নিজের ফেসবুক পোস্টে হীরক বলেন, বিশেষ করে ‘একটা রোদের গল্প’ হিটলারের হাতে আরও আগে পৌঁছালে হয়তো তিনি এতটা মর্মান্তিক হয়ে উঠতেন না। পৃথিবী হয়তো আরও কোমল ও সহমর্মী একজন হিটলার পেত।

সাহিত্যের প্রয়োজনীয়তা প্রসঙ্গে লেখক বলেন, সাহিত্য মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারণ সাহিত্যই মানুষকে সংবেদনশীল করে তুলতে পারে। মানুষের অনুভূতি ও সহমর্মিতা বিকাশে সাহিত্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্বের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ প্রকাশনা–বাণিজ্যকেন্দ্র ফ্রাঙ্কফুর্ট বইমেলার ৭৮তম আসর শুরু হচ্ছে আগামীকাল ৭ অক্টোবর। জার্মানির ফ্রাঙ্কফুর্টে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে এবারের আয়োজন। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশক, লেখক, সাহিত্যিক, রাইটস এজেন্ট, অনুবাদক, প্রযুক্তিবিদ ও সৃজনশীল শিল্পের প্রতিনিধিরা অংশ নেবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More