প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
সংসদে ১৫ মিনিট অবস্থান করেন মিষ্টি। সংসদে প্রবেশের সময় তার হাতে একটা ফাইল ছিল। তবে বের হওয়ার সময় সংসদ থেকে খালি হাতে বের হন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
এ সময় ফেরদৌসী আহমেদ মিষ্টি বলেন, স্পিকার ডেকেছিলেন, এ জন্য দেখা করেছি।
এর আগে, ফেরদৌসী আহমেদ মিষ্টি‘কে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানান অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দিনগত রাতে মিরপুর–১ নম্বরে রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টারে (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় এমপি মিষ্টি ও সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এসএ