ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
একদিনের সফরে ফেনী জেলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একদিনের সফরে ফেনী জেলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথমবার ফেনী সফর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী‘র উপ–প্রেস সচিব হাসান শিপলু।

তিনি জানান, ‘প্রধানমন্ত্রী আজ সকাল ৮টা ৪০ মিনিটে সড়ক পথে তাঁর গুলশান বাসভবন থেকে পরশুরাম উপজেলার উদ্দেশে রওনা হয়েছেন।’

ফেনী জেলার পরশুরাম উপজেলায় ‘মুহুরী–কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন প্রধানমন্ত্রী।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকাল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তাঁর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More