জুলাই আন্দোলনের সময় সালমান মুক্তাদিরের ভূমিকার কথা তুলে ধরে তার সঙ্গে সাম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জুলাইযোদ্ধা মীর স্নিগ্ধ।
তিনি বলেছেন, বিষয়টি শুধু চাঁদার ইস্যু নয়, বরং সামনে আরও বড় সংকটের ইঙ্গিত। রবিবার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেন।
ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ লিখেন, ‘আমার এখনো মনে আছে, জুলাইতে ইন্টারনেট আসার পর যখন আমি মুগ্ধর পানি দেওয়ার ভিডিওটা ফেসবুকে পাবলিশ করে ওর সাথে হওয়া অন্যায়ের বিচার চাই, তখন পরিচিত সেলিব্রিটিদের মধ্যে সবার আগে Salman Mohammad Muqtadir ভাই শেয়ার করে।’
তিনি লিখেন, ‘এই কথাটা বললাম এটা বোঝানোর জন্য যে, উনি জুলাইয়ের সময় নিজের জীবন, ক্যারিয়ার, কিছুকে পরোয়া না করে কীভাবে জুলাইতে আমাদের সহযোদ্ধা হয়েছিলেন।’
‘আজকে উনার সাথে যা ঘটেছে, এটা শুধুমাত্র চাঁদার ইস্যু না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে, এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে।’
মীর স্নিগ্ধ আরও লিখেন, ‘হাদি ভাইয়ের একটা কথা কানে বাজতেছে, আমরা যদি ৫–১০ বছরের মধ্যে নিজেদের পায়ের মাটি শক্ত করতে না পারি, জুলাইয়ের শহীদ, আহত পরিবার এবং পরিচিত মুখদের সাথে নয় শুধু, তাদের আপকামিং জেনারেশনকেও গণহত্যার শিকার হতে হবে। এর বেশি প্রতিক্রিয়া দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।’
এসএ