// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দোসরদের আইনের আওতায় নিয়ে আসতে পারলে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দোসরদের আইনের আওতায় নিয়ে আসতে পারলে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ–২০২৬–এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ফ্যাসিবাদের, আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদের আমরা পুরস্কৃত করবো। গত সপ্তাহে এরকম দুজন ফ্যাসিবাদের শক্ত দোসর গ্রেপ্তার হয়েছে, গতকালও একজন হয়েছে।

তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এতদিন এখানেই ছিল, লুকিয়েই ছিল। আমাদের ইন্টেলিজেন্স সাপোর্ট [গোয়েন্দা তথ্য] কোথায় ছিল? পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে আমি সবচাইতে উত্তম মনে করি। অন্যান্য সংস্থার গোয়েন্দা তথ্যের সঙ্গেও আপনাদের তথ্য আমি মিলিয়ে দেখি। আপনাদের ইন্টেলিজেন্স সাপোর্ট আপনারা ইউজ করুন।‘

শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা ফ্যাসিবাদের দোসরদের গোপনে সহায়তা দিলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করতেও সরকার পিছপা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘মেসেজ একটাই। রাষ্ট্রদ্রোহ মামলাতে অভিযুক্ত করতেও আমরা পিছপা হব না যদি ইনডিসিপ্লিন কেউ করে থাকে। আশা করি মেসেজটা পেয়েছেন। আপনাদের সামনে অবারিত সুযোগ, নিজেদেরকে সংশোধিত করুন। আমি তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত সবার কাছে একটাই মেসেজ দিতে চাচ্ছি। সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, শৃঙ্খলা রক্ষার জন্য, জনপ্রত্যাশা পূরণের জন্য আমরা কঠোর হতে বাধ্য হব।‘

তিনি আরও বলেন, ‘দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি–শৃঙ্খলা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অনস্বীকার্য। একজন নাগরিক অপরাধের শিকার হলে কিংবা নিরাপত্তাহীনতা অনুভব করলে প্রথমেই পুলিশের কাছে যায়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের দায়িত্ব শুধু অপরাধী গ্রেপ্তার করা কিংবা আইনের প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের নিরাপত্তা, অধিকার, মর্যাদা এবং রাষ্ট্রের প্রতি নাগরিকের আস্থার বিষয়টিও পুলিশের দায়িত্বের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই, যে বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বে আধুনিক, প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক, আইন প্রয়োগে দৃঢ়, দায়িত্ব পালনে নিরপেক্ষ এবং জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হবে।’

অনুষ্ঠানে ৯৮ পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More