বিকাশ, বুস্ট-রবিসহ ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিলো বাংলাদেশ ব্যাংক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগে নতুন গতি এসেছে। ১২টি আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিকভাবে ৪টি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।

এলওআই পাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত চার প্রতিষ্ঠান হলোবিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্টরবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটানডিকে, নোভা ডিজিটাল ব্যাংকবাংলালিংক অ্যান্ড স্কয়ার।

২০২৫ সালে বাংলাদেশ ব্যাংকের কাছে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য একাধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল। প্রকাশিত তালিকায় বিকাশ, রবি, বাংলালিংকস্কয়ারসহ দেশিবিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ছিল।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে আওয়ামী লীগ সরকারের আমলে দুটি ডিজিটাল ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কোরি ডিজিটাল ব্যাংক পিএলসি অনুমোদন দেওয়া হয়েছিল। পরে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করে।

লেটার অফ ইন্টেন্ট (এলওআই) হলো বাংলাদেশ ব্যাংক থেকে যোগ্য আবেদনকারীদেরকে একটি আনুষ্ঠানিক ও শর্তসাপেক্ষ অনুমোদনপত্র, যা তাদেরকে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করার অনুমতি দেয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More