৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৬ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর আওতাধীন ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা–প্রশাখা কর্তনের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পর্যায়ক্রমে রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এই এলাকাগুলো হলো– সাগরপাড়া, কেদুর মোড়, পঞ্চবটি, শাহ মখদুম কলেজ, শেখেরচক, বোষপাড়া, মতিহার, ধরমপুর, জাহাজঘাট, মিজানের মোড়, ফুলতলা, সোরাফানের মোড়, বিনোদপুর, কাজলা, মির্জাপুর ও তৎসংলগ্ন এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More