শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

মা হারালেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মা হারালেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ইয়াশ রাজ ফিল্মস পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ইয়াশ রাজ ফিল্মস জানিয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি, ৭৫ বছর বয়সে আজ দুপুরে মারা গেছেন। এই কঠিন সময়ে পাওয়া ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য পরিবার গভীরভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে শোকের এই সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ জানানো হচ্ছে।’

তবে কৃষ্ণা মুখার্জির মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। তাঁর শেষকৃত্য কখন বা কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়েও পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

কৃষ্ণা মুখার্জি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করেছেন। কয়েক দশক ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৯২ সালের হিন্দি সিনেমা ‘ইসি কা নাম জিন্দেগি’–তে পোশাক পরিকল্পনার কাজেও তাঁর নাম রয়েছে।

কৃষ্ণা মুখার্জি ছিলেন চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জির স্ত্রী। ২০১৭ সালে মারা যান রাম। তাঁদের দুই সন্তান—অভিনেত্রী রানি মুখার্জি ও চলচ্চিত্র নির্মাতা–প্রযোজক রাজা মুখার্জি। রানি মুখার্জির চলচ্চিত্রে অভিষেকও হয়েছিল তার বাবার পরিচালিত বাংলা সিনেমা ‘বিয়ের ফুল’–এর মাধ্যমে।

মায়ের সঙ্গে রানির ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। ২০২২ সালে সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুর পর রানি জানিয়েছিলেন, তাঁর মা কৃষ্ণা ও বাপ্পি লাহিড়ী কলকাতার ছোটবেলার বন্ধু ছিলেন।

এদিকে চলতি বছর রানি মুখার্জির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মর্দানি ৩’। সম্প্রতি মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডসে তাঁকে রাজ কাপুর স্পেশাল কনট্রিবিউশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।