দীপ্ত নিউজ
খেলা

সমতায় ফিরেছে নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সমতায় ফিরেছে নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

দ্বিতীয় টি–টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। লঙ্কানদের ৯ উইকেটে হারিয়ে সমতায় ফিরল কিউইরা।

বুধবার (৫ মার্চ) সকাল ৭টায় টি–টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা।

প্রথমে ব্যাটিং করে ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪১ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১ উইকেট হারিয়ে ১৪.৪ ওভারেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন অ্যাডাম মিলনে।

শ্রীলঙ্কার দেয়া মোটামুটি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪০ রানে উইকেট হারায় কিউইরা। ১৫ বল থেকে ৩১ রান করা চাদ বোসকে আউট করেন কাসুন রাজিথা। এটিই ছিল লঙ্কান বোলারদের একমাত্র সফলতা।

প্রথম উইকেটের পর দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন টিম সেফার্ট ও অধিনায়ক টম লাথাম। দুজনই শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। এর মধ্যে ৪৩ বল থেকে ৭৯ রান করেন সেফার্ট। আর ৩০ বল থেকে মাত্র ২০ রান করেন লাথাম।

এদিন শ্রীলঙ্কার পক্ষে ব্যাট হাতে মাত্র চারজন দুই অংকের রান ছুঁয়েছেন। বাকিদের ব্যর্থতায় দল ১৪১ রানেই গুটিয়ে যায়। আর কেউই হাল ধরতে পারেনি লঙ্কানদের পক্ষে।

তিন ম্যাচ সিরিজে এই মুহূর্তে ১–১ এ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল সকাল ৭টায়।

 

অনু/দীপ্ত সংবাদ