ফের বন্যার আশঙ্কা: উদ্ধারকাজ স্থগিত করল নেপাল ও চীন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গত ২৬ আগস্ট বুধবার নেপালতিব্বত ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বানের রেশ না কাটতেই সেই একই এলাকায় শিগগিরই আরও একটি বানের আশঙ্কা দেখা দিয়েছে।

নেপাল ও চীন সীমান্তে তিব্বত অংশে জমে থাকা একটি কৃত্রিম হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে গেছে। তাতে পাহাড়ি নদীগুলোতে তীব্র বেগে পানি ধেয়ে আসায় নেপাল ও চীনের উদ্ধারকর্মীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

নেপাল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তিব্বত অংশে জমে থাকা একটি প্রাকৃতিক পানির বাঁধ আবারও ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত সকল নিরাপত্তা কর্মী, উদ্ধারকর্মী এবং সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ইতোমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে যাওয়া জরুরি উদ্ধারকারী দলগুলোকে এক কিলোমিটার পিছিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সকল উদ্ধারকারী দলকে এই মুহূর্তে যে যার অবস্থানে থেকে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বুধবার হিমালয় অঞ্চলের দুই দিন আগের এক ভয়াবহ হিমবাহ ধসের জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়ানোর পর এই নতুন সতর্কতা জারি করা হলো। এই দুর্যোগে এখনো নিখোঁজ রয়েছেন হাজারের বেশি মানুষ। কাঁদার নিচে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More