নেপাল-তিব্বতে ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ শতাধিক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

প্রবল বৃষ্টির পর সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালের সীমান্তবর্তী এলাকা এবং চীনের তিব্বত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির স্রোতে ঘরবাড়ি, সড়ক ও যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো অনেক মানুষ বিভিন্ন স্থানে আটকা পড়েছেন।

তিব্বতের গিরং কাউন্টিতে কাদাধসের ঘটনায় নিখোঁজের সংখ্যা ৫৫৮ জনে পৌঁছেছে বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে। নিখোঁজদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক রয়েছেন। সেখানে মৃতের সংখ্যা তিনজন বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

অন্যদিকে, নেপাল জানিয়েছে, দেশটির সীমান্তবর্তী এলাকায় প্রায় ৫৭৯ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৪৬৬ জন বিদেশি নাগরিক।

নেপাল ও চীনের প্রকাশিত নিখোঁজের সংখ্যার মধ্যে পার্থক্য রয়েছে। একই ব্যক্তিদের দুই দেশের হিসাবেই অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

দুর্যোগের পর নিখোঁজদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিকূল আবহাওয়া ও ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধারকাজে নানা ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More