ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫০০

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৩ টি মামলা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৭ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৩২ জন গোয়েন্দা বিভাগ কর্তৃক ১০ জন ও সিটিটিসি বিভাগ কর্তৃক ২জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ৪টি মোটরসাইকেল, ৪টি সিএনজি, ৫টি ভুয়া নাম্বার প্লেট, ১২৬৬ পিস ভারতীয় শাড়ী, ২টি মনিটর, ৮টি মোবাইলফোন, চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, ৮টি চাবি, ১টি কাটার কাচি, ১টি ছিটকিনি, ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭২১২ পিস ইয়াবা, .৫ গ্রাম হেরোইন, ৪৪০ বোতল এস্কাফ সিরাপ (ফেনসিডিল) জব্দ করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More