টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) নাটোর জেলার বেশ কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) নাটোর জেলার বেশ কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৪ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তার টানা (তারকরণ) ও সার্বিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোর জেলার বড়াইগ্রাম(বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের (আংশিক) আওতাধীন বেশকিছু এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (১১ ঘণ্টা) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকাগুলো হলো—বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃকাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি২ কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরবচ্ছিন্ন ও উন্নত সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More