বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হবিগঞ্জে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকাল ৫টা ২০ মিনিটের সময় শহরের কোর্ট মসজিদের সামনে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ। আটককৃত অপর দুইজন মির্জা সুমন ও রকিব মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাদ আসর শহরের কোর্ট মসজিদের সামনে লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কোর্ট মসজিদের সামনে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ আটক করে তাদের।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এছাড়া বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদেরকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More