রাজধানীতে এক জোনের অটোরিকশা যেতে পারবে না অন্য জোনে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ই-রিকশা বা ইলেকট্রিক রিকশা (অটোরিকশা) চলাচলের জন্য রাজধানীকে ৮টি জোনে বিভক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রিকশা বা ইলেকট্রিক রিকশা (অটোরিকশা) চলাচলের জন্য রাজধানীকে ৮টি জোনে বিভক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ‘প্রতিটি জোনে অটোরিকশার আলাদা রং থাকবে। এক জোনের ইরিকশা যেন অন্য জোনে যেতে না পারে, সেজন্য জিও ফেন্সিং প্রযুক্তিও ব্যবহার করা হবে।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ‘ঢাকা শহর আমরা একটু সুন্দরভাবে সাজানোর জন্যে ৮টা জোনে বিভক্ত করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪টি জোন থাকবে। এই ৮টি জোনের রিকশাকে আমরা ইরিকশা বলছি।’

প্রতিমন্ত্রী বলেন, কোন সড়কে ইরিকশা চলতে পারবে এবং কোন সড়কে চলতে পারবে না, সেটিও বিধিমালায় নির্ধারণ করা হবে। জিও ফেন্সিং ও আইন অমান্যের ক্ষেত্রে জরিমানার বিষয়টি ট্রাফিক পুলিশের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

মীর শাহে আলম বলেন, পুলিশের সঙ্গেই যৌথভাবে এটা করছি আমরা। পুলিশই কমিটিতে আছে। জিও ফেন্সিংও ট্রাফিক পুলিশই করবে এবং তারাই মনিটরিং করবে।

নিবন্ধনের সময় ইরিকশায় কিউআর কোড দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিধিমালা প্রণয়নের প্রাথমিক বৈঠক এরইমধ্যে শেষ হয়েছে। এতে বুয়েটের বিশেষজ্ঞ, ঢাকা ট্রাফিক পুলিশ এবং দুই সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

তিনি জানান, এ কার্যক্রম শুধু ঢাকায় নয়, সারাদেশে একযোগে বাস্তবায়ন করা হবে। ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা এবং দেশের সব উপজেলায় ই রিকশাকে নিবন্ধন, আইন ও নবায়নের আওতায় আনা হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More