দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাঁচ টাকায় ইফতারি দিলো ‘মানবকন্যা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাঁচ টাকায় ইফতারি দিলো ‘মানবকন্যা’
ইফতার তুলে দিচ্ছেন মানবকন্যার সদস্যরা

মানিকগঞ্জে মানবকন্যা নামের একটি সংগঠন পাঁচ টাকার বিনিময়ে স্বল্প আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের সদস্যরা এ ইফতার বিতরণ করেন।

সংগঠনের সদস্যরা মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।

সংগঠনের সদস্যরা জানান, দান নয় স্বল্প আয়ের মানুষের সাধ্যের মধ্যে ইফতার দেয়ার প্রচেষ্টা আমাদের। মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা। এই ইচ্ছে থেকে তৈরি আমাদের মানবকন্যা। নিজ অর্থায়নে যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি। আগামীতে ঈদ বস্ত্র বিতরণের চেষ্টা করবো।

তাদের এই প্রচেষ্টায় খুশি সল্প আয়ের মানুষরা।

আফ/দীপ্ত সংবাদ