ধানমন্ডিতে চলছে দেশের প্রথম ফটো সেলিং এক্সিবিশন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তরুণ ফটোগ্রাফারদের সৃজনশীল কাজের অর্থনৈতিক মূল্যায়ন ও বিকাশের লক্ষ্যে ধানমন্ডিতে শুরু হয়েছে বাংলাদেশের প্রথম ফটো সেলিং এক্সিবিশন। গতকাল শুক্রবার বিকাল ৪টায় ধানমন্ডির ডি প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে ১৫ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ফটোগ্রাফি সংগঠন আমাদের ছবি এবং ভেন্যু পার্টনার ডি প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীটি আগামী ২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত ৩০ থেকে ৫০ জন মেধাবী তরুণ ফটোগ্রাফারের ছবি স্থান পেয়েছে, যা দর্শনার্থীদের কেনার জন্য রাখা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ তরুণ শিল্পীদের জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরি করবে, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং ফটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিতে উৎসাহিত করবে।

প্রথাগত আর্ট গ্যালারির বদলে রেস্তোরাঁ বা ক্যাফেকেন্দ্রিক স্থানে ছবি প্রদর্শনের এই উদ্যোগ শিল্পচর্চায় এক নতুন মাত্রা যোগ করেছে। আয়োজকদের মতে, সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের কাছাকাছি শিল্পকলাকে পৌঁছে দেওয়াই এই ব্যতিক্রমী আয়োজনের মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানমন্ডি সোসাইটির সভাপতি মোসাদ্দেক হাবিব মিতু। বিশেষ অতিথি ছিলেন ধানমন্ডি সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা বুশরা ফারুক। অতিথিরা এমন উদ্যোগকে তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন এবং আয়োজকদের সাধুবাদ জানান। শিল্পানুরাগী, সংগ্রাহক ও দর্শনার্থীদের এই প্রদর্শনী উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More