বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিরা চ্যাম্পিয়ন হলে আবারও বিয়ে করবেন পরীমণি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে তিনি আবার বিয়ে করবেন।

বুধবার রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ পোস্টটি প্রকাশের পরই তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তঅনুরাগীদের কেউ এটিকে নিছক হাস্যরস হিসেবে দেখছেন, আবার কেউ মজার ছলে নানা মন্তব্য করছেন।

ফুটবলের প্রতি, বিশেষ করে আর্জেন্টিনা দলের প্রতি পরীমণির সমর্থন নতুন নয়। চলতি টুর্নামেন্টজুড়েই তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে নিয়ে পোস্ট করেছেন। গত ১২ জুলাই এক পোস্টে তিনি শুধু ‘উইন’ লিখে ভালোবাসার প্রতীক যুক্ত করেন। একই দিন আরেক পোস্টে ফুটবলকে নিজের ‘ভালোবাসা’ উল্লেখ করে আর্জেন্টিনার পতাকার ইমোজিও ব্যবহার করেন।

শুধু নিজেই নন, নিজের ছেলে রাজ্যকেও আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ছেলের সঙ্গে কাটানো একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, রাজ্যও আর্জেন্টিনার বড় ভক্ত। প্রিয় দলের সম্ভাব্য শিরোপা জয়ের আগে পরীমণির এই মজার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More