রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 NEXT MATCH
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ নিয়ে দীপ্ত নিউজের বিশেষ ক্যাম্পেইন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে পরিবেশগত সমস্যা ও তার সমাধানের ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন আহ্বান করেছে দীপ্ত নিউজ। সংস্থাটি সাধারণ মানুষের চোখে দেখা পরিবেশের বাস্তব চিত্র ও তা প্রতিকারের উপায় জানতে এই উদ্যোগ গ্রহণ করেছে।

আপনার এলাকার পরিবেশগত সমস্যাগুলো তুলে ধরার লক্ষ্যে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। নদী ভরাট, খাল বা জলাশয়ে প্লাস্টিক দূষণ, বিনা কারণে গাছ কাটা, এবং বায়ু ও শব্দদূষণের মতো বিষয়গুলো এর আওতাভুক্ত। অংশগ্রহণকারীদের শুধু সমস্যা নয়, বরং এর বাস্তবসম্মত সমাধানের পথও প্রস্তাব করতে বলা হয়েছে। দীপ্ত নিউজের লক্ষ্য হলো, সাধারণ মানুষের ছোট একটি পরিকল্পনা বা চিন্তা যেন বড় কোনো পরিবর্তনের সূচনা করতে পারে।

অংশগ্রহণের নিয়মাবলি

এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত লিংকে গিয়ে সমস্যা ও তার সমাধানের বিবরণ লিখে অথবা ছবি ও ভিডিওর মাধ্যমে জমা দিতে হবে। প্রতিবেদনটি অবশ্যই মৌলিক হতে হবে। কপি করা, বিভ্রান্তিকর বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি কোনো কনটেন্ট গ্রহণযোগ্য হবে না।

পুরস্কার ও চূড়ান্ত নির্বাচন

জমা দেয়া প্রতিবেদনগুলো থেকে সেরা তিনজনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। সমস্যাটির গুরুত্ব, উপস্থাপনার মান এবং প্রস্তাবিত সমাধানের কার্যকারিতার ওপর ভিত্তি করে বিজয়ীদের চূড়ান্ত করা হবে। বিজয়ী প্রতিবেদনগুলো দীপ্ত নিউজ ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা হতে পারে। কর্তৃপক্ষ যেকোনো সময় কোনো কারণ দর্শানো ছাড়াই এই ক্যাম্পেইন পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More