শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামীকাল শনিবারের (১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, টানা ভারি বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার আগামীকাল শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে বোর্ড কতৃপক্ষ ।

রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More