রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই আলোচিত নায়িকা পরীমণি। নিয়ম করে প্রায়ই নানা পোস্টের মাধ্যমে ভক্তঅনুরাগীদের যেমন ক্যারিয়ারের নানা বিষয়ে অবগত করেন, তেমনি তাদের সঙ্গে সুখদুঃখও ভাগ করে নেন।

শুক্রবার (৩ জুলাই) ফেসবুকে দেয়া তার দু’টি পোস্টের ভিডিও দেখে রীতিমতো যেন মন ভেঙেছে ভক্তদের। কারণ, চলাচলে হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে পরীমণিকে!

ভক্তরা উদ্বেগ প্রকাশ করছেন পরীমণির সেই পোস্টগুলোর মন্তব্য ঘরে। কীভাবে, কী হয়েছেতাও স্পষ্ট করেননি নায়িকা। মূলত, পরীমণির বাম পায়ে প্লাস্টার দেখা যায়। প্রথম ভিডিওতে পরীমণি পায়ের এই অবস্থা প্রকাশ করে ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘ঠ্যাং (পা) এ নজর লেগেছে।

তার প্রকাশ করা পরের একটি ভিডিওতে দেখা যায়, ব্যান্ডেজ ও প্লাস্টার করা পা নিয়ে হুইলচেয়ারে বসে আছেন, আর সেটি সম্ভবত কোনো হাসপাতালে। হঠাৎ করে প্রিয় নায়িকার এমন অবস্থা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছেকী হয়েছে পরীমণির?

নায়িকার ভক্তদের অনুমান, বিষয়টি নিয়ে মজার ছলে ভিডিও প্রকাশ করলেও একটা যন্ত্রণা অনুভব করছেন এই নায়িকা। কেউ কেউ ধারণা করছেন, ভিডিওগুলো হাসপাতাল থেকে ধারণ করা। তবে এই পোস্ট দুটি প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা কমেন্ট বক্সে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

এই চিত্রনায়িকার আসলে কী হয়েছেতা জানতে পরীমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। অতঃপর, সংযোগ স্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More