শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালের সামনে কঠিন প্রতিপক্ষ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ক্রোয়েশিয়ার বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল।

ইনজুরি টাইমে ক্রোয়েশিয়ার করা সমতাসূচক গোল ভিএআরে অফসাইডের কারণে বাতিল হওয়ায় ২১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

এর ফলে শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে লড়াই নিশ্চিত হয়েছে পর্তুগালের।

আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। তাতে উয়েফা নেশনস লিগের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে শেষ ষোলোতে। গত বছর ৮ জুন অ্যালিয়েঞ্জ এরেনায় অনুষ্ঠিত ফাইনালে পর্তুগাল ও স্পেন ২২ গোলে ড্র করে। পেনাল্টি শুটআউটে ৫৪ গোলে জেতে রোনালদোরা। এবার সেই হারের শোধ তুলতে চাইবে স্পেন।

ইউরোপের হওয়ায় দুই দলের দেখা হয়েছে অসংখ্যবার। ৪১ ম্যাচে মুখোমুখি হয়েছে স্পেন ও পর্তুগাল। এর মধ্যে স্পেন ১৮ ম্যাচ জিতে এগিয়ে, ড্র হয়েছে ১৬টি আর পর্তুগালের জয় ৭টি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More