শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সন্ধ্যার মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সন্ধ্যার মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় ৮ জেলার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More