রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হচ্ছেন সামান্থা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সুখবর দিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

সুখবর দিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রথমবার মা হতে চলেছেন তিনি। পরিচালক রাজ নিদিমরুকে বিয়ের ৬ মাস পর এ তারকা দম্পতির সংসারে আসছে নতুন অতিথি।

সামান্থা বা রাজ কেউই খবরটি আনুষ্ঠানিকভাবে না জানালেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সম্প্রতি সামান্থার নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’এর সাফল্য উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অনুষ্ঠানে অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট হয়ে ওঠে।

ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’এ কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান রাজসামান্থা। সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে ২০২৫ সালের ১ ডিসেম্বর ভারতের লিং ভৈরবী মন্দিরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সামান্থা রুথ। ৪ বছর সংসার করার পর সম্পর্কে চিড় ধরলে ২০২১ সালে ডিভোর্স হয় তাদের। এরপর ২০২৪ সালের ৪ ডিসেম্বর অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More