রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রকস্টার’কে ছাপিয়ে বক্স অফিসে রাজত্ব করছে ‘রইদ’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদের মুক্তি পাওয়া সিনেমার দৌড়ে শুরুতে শাকিব খানের তারকাপ্রভাব ও হাইপ থাকলেও, সপ্তাহ ঘুরতেই সমীকরণ বদলে গেছে। আজমান রুশোর ‘রকস্টার’ ছবিটিকে মাল্টিপ্লেক্সের দর্শক সংখ্যা এবং আয়ের দিক থেকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের নির্মাণাধীন ‘রইদ’।

মুক্তির ২১তম দিনে এসে দেখা যায়, দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘রকস্টার’এর প্রদর্শনীর সংখ্যা ২২টি, যার বিপরীতে টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ২৯ হাজার টাকার। অথচ একই দিনে ‘রইদ’এর প্রদর্শনীর সংখ্যা ২৮টি এবং আয় ২ লাখ ২৬ হাজার টাকা, যা ‘রকস্টার’এর আয়ের প্রায় দ্বিগুণ।

শুরুতে বিপুল সাড়া পাওয়ায় মোট আয়ের অঙ্কে ‘রকস্টার’ কিছুটা এগিয়ে থাকলেও, নির্মাণব্যয়ের দিক থেকে লগ্নিকৃত টাকা তুলে আনার ক্ষেত্রে বাজিমাত করেছে ‘রইদ’। তা ছাড়া দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির প্রদর্শনী হচ্ছে দেদার, যা থেকে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ভিন্নধর্মী গল্পের সিনেমা ‘রইদ’এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ। অন্যদিকে অ্যাকশনড্রামা ঘরানার ‘রকস্টার’ ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে কাজী সাবির ও তারিক আনাম খানকে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More