শিরোনাম
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁর দুটি সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসাসেবা চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নওগাঁর দুটি সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসাসেবা চালু
নওগাঁয় বৈকালিক চিকিৎসাসেবা চালু

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হিসেবে জনগণের দ্বোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে সারা দেশের ১২জেলা ও ৩৯টি উপজেলায় বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

নওগাঁর দুটি সরকারি হাসপাতালে এ সেবা চালু হয়েছে।

হাসপাতাল গুলো হলো ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতাল ও সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে নওগাঁ জেনারেল হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক হাবিবুল আহসান তালুকদার। এ সময় নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল চৌধুরীসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই সময় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন নওগাঁর সিভিল সার্জন আবু হেনা মো. রায়হানুজ্জামান সরকার।

প্রথম দিন বৈকালিক সেবা দেওয়ার জন্য তিনজন চিকিৎসক চেম্বারে বসেন। কিন্তু সরেজমিনে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নওগাঁ জেনারেল হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ওই তিন চিকিৎসকের চেম্বারে গিয়ে কোনো রোগীকে সেবা নিতে আসতে দেখা যায়নি।

এ বিষয়ে নওগাঁ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসপাতালে টাকার বিনিময়ে বৈকালিক সেবা দিতে তারা আগ্রহী। কিন্তু প্রচারণার অভাবে রোগীরা এখনও এই কার্যক্রম সম্পর্কে জানেন না। এজন্য প্রথম দিন কোনো রোগী আসেননি।

আফ/দীপ্ত সংবাদ