শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, চলছে অভিযান

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, চলছে অভিযান
জঙ্গল সলিমপুর

মধ্যরাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসী বাহিনীর সঙ্গে র‍্যাবের গোলাগুলি হয়।

রবিবার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে হামলাকারীরা। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় অব্যাহত থাকে।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একই সঙ্গে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

র‍্যাবের দাবি, রবিবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ জঙ্গল সলিমপুরে অবস্থিত তাদের ক্যাম্পে আক্রমণ করে সন্ত্রাসীরা। বিপরীতে তারাও পাল্টা গুলি চালায়। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো জঙ্গল সলিমপুরে থমথমে অবস্থা বিরাজ করছে।