দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে এক দুষ্কৃতকারীকে আটক করেছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে এক দুষ্কৃতকারীকে আটক করেছে পুলিশ

চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অস্ত্র ও গুলিসহ এক দুষ্কৃতকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) রাতে তাঁকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি আব্দুর রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, বুধবার রাতে কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের আসার সময় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকা থেকে তাকে আটক করে। এসময় উপস্থিত লোকজনের সামনে ধৃত ব্যক্তির দেহ ও হাতে রক্ষিত ব্যাগটি তল্লাশী করা হয়। উপস্থিত লোকজনের সামনে ধৃত আব্দুর রহমানের হাতে রক্ষিত ব্যাগটি তল্লাশী করে ১টি দেশীয় তৈরী এলজি এবং সাতরাউন্ড কার্তুজ পাওয়া যায়।

অবৈধ অস্ত্রগুলি হেফাজতে রাখায় ধৃত আব্দুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

আফ/দীপ্ত সংবাদ