বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ব: তাবিথ আউয়াল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, বাংলাদেশের ফুটবলকে ছড়িয়ে দিতে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী চতুর্থ শ্রেণী থেকে যে চারটি খেলা বাধ্যতামূলক থাকবে তার মধ্যে একটি হলো ফুটবল। শুধু দূর্যোগদূর্ঘটনা কিংবা গার্মেন্ট শিল্পের জন্য নয়, আগামীতে ফুটবল খেলার মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে।

বুধবার (২০ মে) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার নয়াচর সিরাজনগর উম্মুলকুরা মাদরাসায় অরফান লাভ ফাউন্ডেশন আয়োজিত এতিম শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই আর্জেন্টিনাতে সবচেয়ে বড় দর্শক বেইস হলো বাংলাদেশের। এভাবেই ফুটবলকেই দেশের দূত হিসেবে ব্যবহার করতে চাই। দ্রুত সময়ের মধ্যেই কোচের সাথে চুক্তি হবে, ক্যাম্প শুরুর আগেই কোচ আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অরফান লাভ ফাউন্ডেশন আয়োজিত ফুটবল ফেস্টিবলের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

সিটি ব্যাংকের সহযোগিতায় এসময় মাদরাসার এতিম পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More