দীপ্ত নিউজ
জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রীতারেক রহমান।

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এতে ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যরা।

জানাজার নামাজ শেষে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও স্থানীয় সরকার মন্ত্রীসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান।

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।