শনিবার, মে ১৬, ২০২৬
শনিবার, মে ১৬, ২০২৬

কারিনা কায়সার আর নেই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন।

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

কারিনা কায়সারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কারিনা মারা যান। শনিবার (১৬ মে) তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হওয়ার পর কারিনার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ইজনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন এবং পাশাপাশি লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তৈরি করে তরুণ দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি তিনি ওটিটি ও নাটকের জগতেও নিজের অবস্থান তৈরি করেন। অভিনয় ও চিত্রনাট্যকার হিসেবে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬২৪৩৬’।

কারিনা কায়সারের এই অকাল ও আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক মাধ্যমে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More