শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বেশি দামে মুরগির বাচ্চা বিক্রি, জরিমানা গুণলেন ব্যবসায়ী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বেশি দামে মুরগির বাচ্চা বিক্রি, জরিমানা গুণলেন ব্যবসায়ী

বাগেরহাটে নির্ধারিত মূল্যের বেশি দামে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগে নারায়ণ চন্দ্র দে নামের এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৯ মার্চ) দুপুরে শহরের পিয়াজ পট্টিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, মিজান নামের একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে বাগেরহাট শহরের পিয়াজ পট্টিতে অভিযান চালায় ভোক্তা অধিকার। ওই ক্রেতার কাছ থেকে মুরগির বাচ্চা প্রতি ১৪ টাকা বেশি দাম রাখায় আদর্শ ফিড কর্নারকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার জরিমানা করা হয়।

 

এমি/দীপ্ত